Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

এখন সময়: শনিবার, ১৮ এপ্রিল , ২০২৬, ০৭:৩২:২০ পিএম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান কুইজ ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী।
বুধবার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক আহসান হাবিব লিটন, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম খোকন, সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা, প্রাণিসম্পদ অফিসার তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. সাইফুল আলম, সমবায় অফিসার রণজিৎ দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী জয়দেব দত্ত, একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাফফর হোসেন প্রমুখ।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকৃষ্ট করেন। বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)