মাগুরা প্রতিনিধি : মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতামূলক অভিযান করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় শহরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন শিল্প সচিব মোহম্মদ ওবায়দুর রহমান, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। মাসুদ হাসান খান কিজিল সাধারণ সম্পাদক রেডক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিট সহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।