Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে বড়পীঠ খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ

এখন সময়: সোমবার, ২০ এপ্রিল , ২০২৬, ০১:০৬:২৪ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের বড়পীঠ খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ করা হয়েছে। রোববার সকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস অভিযান পরিচালনা করে ওই খালে দেওয়া একাধিক পাটা উচ্ছেদ করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামের ঘের ব্যবসায়ী নুর ইসলাম তার মৎস্য ঘেরে পানি ঢোকানোর উদ্দেশ্য বড়পীঠ খালের বুজতলা নামক স্থানে অবৈধভাবে পাটা দিয়ে পানি আটকে রেখেছিলেন। এর ফলে কেশবপুর শহরসহ পৌর এলাকার সরফাবাদ, বাজিতপুর ও আলতাপোল মাঠের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। গত বৃহস্পতিবারের বৃষ্টির কারণে ওই এলাকার মাঠ গুলোর পাকা ধান ক্ষেতে পানি আটকে থাকে। শনিবার রাতে এলাকার কৃষকরা বিষয়টি জানালে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। নির্দেশ পেয়ে রোববার সকালে তিনি অভিযান পরিচালনা করে ওই খালে অবৈধভাবে দেয়া পাটা উচ্ছেদ করেন।
উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস বলেন, অবৈধভাবে পানি প্রবাহে বাধা প্রদান করায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী বড়পীঠ খাল থেকে পাটা উচ্ছেদ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)