Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তারেক রহমানের আগমন উপলক্ষে মণিরামপুরে যুবদলের যৌথ সভা

এখন সময়: সোমবার, ২০ এপ্রিল , ২০২৬, ০১:০৬:২৫ এম

আব্দুল মতিন, মণিরামপুর : যুব সমাজই পারে একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়তে। যুব সমাজ দেশের উন্নয়নে অপরসীম ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম প্রিয় সংগঠন জাতীয়তাবাদী যুবদল দেশের ক্লান্তিলগ্নে অগ্রনী ভূমিকা রাখার ইতিহাস রয়েছে। সুশৃঙ্খল এই যুবশক্তি কোন অপশক্তির কাছে মাথা নোয়াবার নয়। আগামী ২৭ তারিখে যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে যুবদলের উপস্থিতির মাধ্যমে তারই প্রমাণ দিতে হবে।
আগামী ২৭ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের আগমন উপলক্ষে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।
রোববার রাতে জেলা পরিষদের অডিটোরিয়মে অনুষ্ঠিত সভায় উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান মধু, সদস্য ওয়াসী আহম্মেদ উজ্জ্বল। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল হুসাইন ও পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, মিজানুর রহমান, মাসুদ পারভেজ রুবেল, মামুন হোসেন, ফরহাদ হোসেন প্রমূখ। সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে যুবদল প্রচার মিছিল বের করে। মিছিলটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)