শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে “ হাম-রুবেলা টিকাদান “ ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সমন্বয় সভায় সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা নারগিস পারভিন, খামারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মো. কাওছার উদ্দিন, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইবনে আজম , উপজেলা ইমাম সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান, সাংবাদিক খান আবু হাসান, ইপিআই টেকনোলজিষ্ট তুষার কান্তি ঢালী, স্বাস্থ্য পরিদর্শক সবিতা রাণী বিশ্বাস প্রমুখ।
৩ সপ্তাহব্যাপী চলা হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উপর তথ্য উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন।