Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পুলিশ পরিচয়ে থ্রিপিচ নিয়ে পালানোর চেষ্টা, আটক হাসানকে কারাদণ্ড

এখন সময়: সোমবার, ২০ এপ্রিল , ২০২৬, ০১:০৬:২৯ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে পুলিশ পরিচয়ে ২০ হাজার টাকার থ্রিপিস নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাসান মুন্সী নামে এক প্রতারককে আটক করেছে দোকানিরা। রোববার সকালে শহরতলীর পুলেরহাট থেকে তাকে আটক করা হয়। প্রতারক হাসান মুন্সীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। হাসান মুন্সী নড়াইল শহরের মাদ্রাসা রোডের আব্দুল হাই মুন্সীর ছেলে।
কোতয়ালি থানা পুলিশের এসআই অমৃত লাল দে জানান, সকালে হাসান মুন্সী নামে ওই ব্যক্তি পুলেরহাটের একটি কাপড়ের দোকানে যান। এ সময় তার কাছে ওয়াকিটকি সদৃশ একটি বস্তু ছিলো। তিনি ওই দোকান থেকে ২০ হাজার টাকার থ্রিপিস নেয়ার পর নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। পুলেরহাটের শিশু উন্নয়ন কেন্দ্রে তিনি কর্মরত আছেন বলেও জানান। এরপর তিনি কর্মস্থল থেকে ২০ হাজার টাকা এনে দিচ্ছি এই বলে থ্রিপিস নিয়ে যাওয়ার চেষ্টাকালে দোকানিসহ স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন তিনি পুলিশ সদস্য নন। তখন স্থানীয় লোকজন তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। এরপর বিকেলে তাকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইনের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৭ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)