Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জামায়াত কর্মীদের জনগণের পাশে থাকতে হবে : গোলাম রসুল এমপি

এখন সময়: বুধবার, ১৩ মে , ২০২৬, ১২:১৭:২৮ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, যশোর -৪ আসনের এমপি ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন- যে কোন সমস্যায় জামায়াত কর্মীদের জনগণের পাশে থাকতে হবে। সেবার মান জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার সেবার মাধ্যমে তৎকালীন সকল মানুষের কাছে আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। ফলশ্রুতিতে মদিনা রাষ্ট্র গঠিত হয়েছিল। আমাদেরও সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দায়িত্ব দেবে।
শুক্রবার দিনব্যাপী ফুলতলা উপজেলা জামায়াত আয়োজিত দলের কনফারেন্স রুমে দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা আমীর অধ্যাপক আঃ আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক। উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, ফুলতলা ইউনিয়ন আমীর মাষ্টার মফিজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ গাজী আলআমিন, জামিরা ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারী মাষ্টার মিজানুর রহমান, দামোদর ইউনিয়ন আমীর ইঞ্জিঃ শাব্বির আহমদ, সেক্রেটারী মাওলানা মুস্তাফিজুর রহমান প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)