ফুলতলা (খুলনা) প্রতিনিধি : জমাজমি বিরোধের জের ধরে সৎ ভাইয়ের উপর অভিমান করে ফুলতলার তাজপুর গ্রামের গৌরব কু-ু চয়ন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাতে ফুলতলার তাজপুর গ্রামে। সে ওই গ্রামের সাধন কু-ু ওরফে গৌতম কু-ুর পুত্র।
পুলিশ জানায়, চয়নের সাথে তার সৎ ভাইয়ের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শনিবার দিবাগত রাতে নিজ বাড়ির সামনে আতা গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রোববার ভোর বেলায় স্বজনরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে রোববার বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ফুলতলায় থানায় অপমৃত্যু মামলা (নম্বর-৮) দায়ের করা হয়েছে।