Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে এসএসসির গণিতে বহিষ্কার ২, অনুপস্থিত ২০৭৬

এখন সময়: রবিবার, ৩ মে , ২০২৬, ১০:৩০:১১ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির গণিত বিষয়ের পরীক্ষায় বহিষ্কার হয়েছে ২ পরীক্ষার্থী। এদিন অনুপস্থিত ছিল ২ হাজার ৭৬। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এতথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্র জানায়, এসএসসি পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ১৮৪ পরীক্ষার্থীর মধ্যে গণিত পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ২০ হাজার ১০৮। অনুপস্থিত ছিল ২ হাজার ৭৬ পরীক্ষার্থী। নকল করার দায়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে কুষ্টিয়ায় ১৮ হাজার ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৭ হাজার ৭৪১। অনুপস্থিত ছিল ২৯৭ পরীক্ষার্থী। নকল করার দায়ে এ জেলার ফিলিপনগর-৫৫২ নম্বর কেন্দ্র থেকে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
চুয়াডাঙ্গায় ৭ হাজার ৯৫৫ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৭ হাজার ৮২০। অনুপস্থিত ছিল ১৩৫ পরীক্ষার্থী। নকল করার দায়ে আলমডাঙ্গার-৩৮৩ কেন্দ্র থেকে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
মেহেরপুরে ৫হাজার ৪৯৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৫ হাজার ৩৭২, অনুপস্থিত ছিল ১২২ পরীক্ষার্থী। যশোরে ২০ হাজার ১০২ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৯ হাজার ৭৭০, অনুপস্থিত ছিল ৩৩২ পরীক্ষার্থী। নড়াইলে ৫ হাজার ৪২৯ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৫ হাজার ৩২১, অনুপস্থিত ছিল ১০৮ পরীক্ষার্থী। ঝিনাইদহে ১৪ হাজার ৫৪২ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৪ হাজার ২২৮, অনুপস্থিত ছিল ৩১৪ পরীক্ষার্থী।
মাগুরায় ৭ হাজার ৬৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৬ হাজার ৯৫৭, অনুপস্থিত ছিল ১১১ পরীক্ষার্থী। খুলনায় ১৯ হাজার ৬৫৫ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৯ হাজার ৩৯১, অনুপস্থিত ছিল ২৬৪ পরীক্ষার্থী।
বাগেরহাটে ১০ হাজার ৭৮৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১০হাজার ৬১৯, অনুপস্থিত ছিল ১৬৪ পরীক্ষার্থী। সাতক্ষীরায় ১৩ হাজার ১১৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১২ হাজার ৮৮৯, অনুপস্থিত ছিল ২২৯ পরীক্ষার্থী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)