Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে শিক্ষক সিরাজুল ইসলামের ইন্তেকাল

এখন সময়: রবিবার, ৩ মে , ২০২৬, ১০:৩০:২৩ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক শহরের মধুগঞ্জ বাজার ঢাকালে পাড়ার বাসিন্দা আলহাজ সিরাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকাল সাড়ে তিনটায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সর্বশেষ তিনি কালীগঞ্জ কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ হিসাবে দায়িত্বে ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি এর আগে সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় ও সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল থেকে অবসর নিয়েছিলেন।
পরিবার সূত্রে জানায়, সকালে বুকে কিছুটা ব্যথা অনুভব করছিলেন। এরপরও শারীরিক অসুস্থতার মধ্যেই বিদ্যালয়ে গিয়েছিলেন। বিকাল সাড়ে তিনটার দিকে বাসায় ফিরে পানি খাবার পর পরই মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার রাতে ঈশা নামাজ পর ভূষনস্কুল ইদগাহ মাঠে মরহুম সিরাজুল ইসলামের ১ম জানাজা ও ইংলিশ কোয়ালিটি স্কুলে ২য় জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি ঝিনাইদহের হাটগোপালপুরে দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে। শ্রদ্ধেও এই শিক্ষকের মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে আসে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)