কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে শনিবার রাত ৮টার দিকে ১০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর বিশ্বাস (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত জাহাঙ্গীর বিশ্বাস উপজেলার আড়পাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন-গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর বিশ্বাসকে আটকের পর ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জাহাঙ্গীর বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।