Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন

এখন সময়: বুধবার, ১৩ মে , ২০২৬, ০৩:১১:১৭ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ খাল খনন কাজের উদ্বোধন করেন। ৪ মে সোমবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সলিডারিডাদ-এর যৌথ ব্যবস্থাপনায় এ খাল খনন কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, কপিলমুনি ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম। এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, এলাকাবাসী ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)