Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় ইসলামী ব্যাংকে ভাউচার জালিয়াতি, যুবক আটক

এখন সময়: বুধবার, ১৩ মে , ২০২৬, ০৩:১১:১৭ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংক শাখায় সেলফিন অ্যাপের জাল ভাউচার ব্যবহার করে ১ লাখ ৫০ হাজার টাকা প্রতারণার চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবক নাইমুল হক। তিনি বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে।
৭ মে বৃহস্পতিবার পাইকগাছা ইসলামী ব্যাংক শাখায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ব্যাংক সূত্রে জানা গেছে, আটককৃত নাইমুল হক ব্যাংকের ক্যাশ কাউন্টারে দেড় লাখ টাকার একটি সেলফিন ভাউচার জমা দেন। কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তা ভাউচারটি যাচাই করার সময় জালিয়াতির বিষয়টি ধরে ফেলেন। প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যাচ্ছে বুঝতে পেরে অভিযুক্ত নাইমুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে উপস্থিত সাধারণ জনতা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার মোঃ আবু জাফর জানান, প্রতারক যুবকটি আমাদের শাখায় দেড় লাখ টাকার একটি ভাউচার জমা দিয়েছিল। আমাদের অফিসার ভাউচারটি যাচাই করার সময় বুঝতে পারেন এটি জাল। তাৎক্ষণিকভাবে প্রতারক পালানোর চেষ্টা করলে বাজারের লোকজন তাকে ধরে নিয়ে আসে। আমরা পাইকগাছা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ব্যাংকে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
ওসি মোঃ গোলাম কিবরিয়া জানান, এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)