Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলার দক্ষিণডিহিতে রবীন্দ্র জন্মজয়ন্তীর তিন দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন আজ

এখন সময়: বুধবার, ১৩ মে , ২০২৬, ১২:১৭:২৪ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে বিশ্বকবির স্মৃতি বিজড়িত খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহিস্থ ‘রবীন্দ্র কমপেক্স’-এ সাংস্কৃতিক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী আলোচনা সভা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকাল ৩ টায় দক্ষিণডিহিস্থ রবীন্দ্র কমপ্লেক্সের সফেদাতলায় মৃণালিনী মঞ্চে খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি। বিশেষ অতিথি থাকবেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি, খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোঃ আলি আজগার, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব মুঃ বিল্লাল হোসেন খান, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম-সেবা। স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। ২য় দিন (শনিবার) খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা ও খুলনা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা সরোয়ার। স্মারক বক্তৃতা করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা। স্বাগত বক্তৃতা করবেন ইউএনও সুচি রানী সাহা। সমাপনী দিনে স্থানীয় সরকার খুলনার উপপরিচালক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোঃ আলি আজগার। বিশেষ অতিথি থাকবেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্মারক বক্তা থাকবেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তৃতা করবেন ইউএনও সুচি রানী সাহা।
এছাড়াও প্রতিদিন থাকছে বিষয় ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলা। ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রনাী সাহা বলেন, তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতায় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে। এ মেলায় লোক সমাগমও প্রচুর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)