পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। ৯ মে শনিবার সকাল ১১ টায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যেগে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অবসরপ্রাপ্ত) লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এমএ জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু। বক্তৃতা করেন সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, লিনজা আক্তার মিথিলা, মরিয়াম সুলতানা, মোহনা আক্তার রিনি, জান্নাতুল, জয়নাব,সাদিয়া, পরিবেশ কর্মী গনেশ দাস, শাহিনুর হোসেন প্রমুখ।