Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

এখন সময়: বুধবার, ১৩ মে , ২০২৬, ০৩:১১:১৯ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী এ স্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে পাইকগাছা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরাম।
১০ মে রোববার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় তারা পেশাজীবীদের সম্মান রক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পাইকগাছা ফারিয়ার সভাপতি মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ ইকরামুল কবির, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ রইছ খান, মোঃ শাহ জালাল, মোঃ সায়েম সিদ্দিকী, মোঃ আরিফুর রহমান, মোঃ সবুজ হোসেন, আরিফুজ্জামান, শেখ সোহেল ও মোঃ সাইফুদ্দীন। এছাড়াও ম্যানেজার্স ফোরামের পক্ষে বক্তব্য দেন মোঃ কারিমুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ ইনামুল কবির।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)