ক্রীড়া প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। রোববার প্রকাশিত বিসিবির কাউন্সিলর তালিকা থেকে বিষয়টি জানা যায়। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্তার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা যশোরে ক্রীড়া সংগঠক থেকে শুরু সর্বস্তরের মানুষের আনন্দ উচ্ছাসের বন্যা বইছে। বিশেষ করে জেলার ক্রীড়া সংগঠকরা বলছেন,এই প্রথম যশোর থেকে কোনো ব্যক্তি স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে বিসিবির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দেশের ক্রিকেটের পাশাপাশি যশোরের ক্রিকেটসহ সকল খেলাধুলার মান উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন। তার নেতৃত্বে যশোরের ক্রীড়াঙ্গণ নতুনভাবে এগিয়ে যাবে এমন প্রত্যাশা যশোরের ক্রীড়া সংগঠকদের। যশোরের ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ বলেন-শান্তনু ইসলাম সুমিতের মতো একজন দক্ষ সংগঠককে বিসিবির কাউন্সিলর করায় আমরা যশোরের সর্বস্তরের ক্রীড়া সংগঠকরা খুশি। বিগত দিনে যারা যশোর থেকে বিসিবির কাউন্সিলর হয়েছিলেন তারা নিজ জেলার জন্য কোনো অবদান রাখেননি। বিগত দিনে যশোর অবহেলিত এবং উপেক্ষিত ছিল বিভিন্ন রকম সুযোগ সুবিধার দিক থেকে আশা করি সেই ভাবটা এবার কেটে যাবে। তার নেতৃত্বে যশোরের ক্রীড়াঙ্গণে গঠনমূলক অনেক কিছু করতে পারবো। আশা করি অনিয়ম এবং অব্যবস্থপনাকে পাশ কাটিয়ে তার নেতৃত্বে যশোরের ক্রিকেট শুধু না সমগ্র ক্রীড়াঙ্গণ এগিয়ে যাবে। জেলা দলের সাবেক ক্রিকেটার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন- বিগত দিনে যারা যশোর থেকে বিসির কাউন্সিলর হয়েছেন তারা কোনদিনই যশোরের ক্রীড়াঙ্গণের সাথে সম্পৃক্ত ছিলেন না। শান্তনু ইসলাম সুমিত একজন সাবেক খেলোয়াড় এবং দক্ষ ক্রীড়া সংগঠক। তার মত ব্যক্তি বিসিরি কাউন্সিলর হওয়ায় আমরা যশোরের ক্রীড়া সংগঠকরা খুবই আশাবাদী। তিনি দেশের ক্রিকেটের মতো যশোরের ক্রিকেটসহ ক্রীড়াঙ্গণ তার নেতৃত্বে নতুন পথের ঠিকানা খুঁজে পাবে। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি এ জেড এম সালেক বলেন, বিগত দিনে যশোর থেকে কে বিসিরি কাউন্সিলর হয়েছেন আমরা ক্রীড়া সংগঠকরা জানতে পারেনি। আমি মনে করি শান্তনু ইসলাম সুমিত শুধু ব্যক্তি হিসেবে নয়, যশোরের সর্বস্তরের ক্রীড়া সংগঠকদের প্রতিনিধি হিসেবে বিসিবির কাউন্সিলর হয়েছেন।