Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জেলি পুশ করা ১১শ’ কেজি চিংড়ি জব্দ, ট্রাক চালকদের জরিমানা

এখন সময়: সোমবার, ১৮ মে , ২০২৬, ১২:৫১:৪৮ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে জেলি পুশ করা ১১শ’ কেজি বিষাক্ত চিংড়ি মাছ জব্দ করেছে বিজিবি । শনিবার রাতে শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে চারটি ট্রাক আটক করে এ চিংড়ি জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক চালকদের ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে বিজিবি। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চারটি মাছ বোঝায় ট্রাক সন্দেহজনকভাবে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে সরেজমিনে পরীক্ষা করে ১১শ’ কেজি গলদা, বাগদা ও হরিনা চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের প্রমাণ পাওয়া যায়। জব্দ করা চিংড়ির আনুমানিক বাজার মূল্য ১১ লাখ টাকা। এ সময় আটক ট্রাক চালকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি মাছ। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা একটি মারাত্মক অপরাধ। এটি বন্ধে নিয়মিত দেশজুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা চিংড়িগুলো সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)