নিজস্ব প্রতিবেদক: যশোর সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেলের সাথে ফুলেল শুভেচ্ছা মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইসসিডিএ) যশোর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ। রোববার বিকালে যশোর সিভিল সার্জন অফিসে সাথে শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইসসিডিএ) যশোর জেলা শাখার সভাপতি ডা. মেজবাউর রহমান, সাধারণ সম্পাদক এ এস এম মাহিনুল হক রিয়ন, সিনিয়র সহসভাপতি ডা. আবুল কালাম আজাদ লিটু, যুগ্ম সম্পাদক চঞ্চল হোসাইন, কোষাধ্যক্ষ ডা. শেখ আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক জোসনা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বাহারুল ইসলাম, নির্বাহী সদস্য ডাঃ সরদার আজিজুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, মোঃ আব্দুল হাই প্রমুখ।