Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ত্রিমোহনীর কপোতাক্ষ নদের ওপর ব্রিজ নির্মাণ দাবি, এমপি দিলেন ৫০ হাজার

এখন সময়: সোমবার, ১৮ মে , ২০২৬, ১২:৪৯:৩৬ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার ত্রিমোহনী বাজারের পশ্চিম পাশে কপোতাক্ষ নদের উপর একটি ব্রিজ নির্মাণ এখন এলাকাবাসীর প্রাণের দাবি হয়ে উঠেছে। বর্তমানে বাঁশের ব্রীজটি শোচনীয় হয়ে পড়ায় তা সংস্কারের জন্য এমপি অধ্যাপক মোক্তার আলী ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা প্রদান করেন। কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ও দেয়াড়া ইউনিয়নের সংযোগস্থলের কপোতক্ষ নদীর উপর একমাত্র বাঁশ ও কাঠের ব্রিজ যার অবস্থা খুব বেহাল দশা হয়েছে। কপোতাক্ষ নদের পশ্চিম পাঁশে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া, ধানদিয়া ইউনিয়নের অসংক্ষ মানুষ ও শিক্ষার্থী কপোতাক্ষ নদের উপরে বাঁশের সাঁকো পার হয়ে কেশবপুর উপজেলার ত্রিমোহীনি ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের ও সাধারণ মানুষের ত্রিমোহীনি বাজারে দৈনন্দিন কেনাকাটার জন্য আসা যাওয়া করতে হয়। কাঠের ব্রিজটি সংস্কারের অভাবে বেহাল দশা হয়েছে। তাই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতের এই ব্রিজটি সাময়িক মেরামতের জন্য উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। প্রদানকৃত এ টাকা তুলে দেন অধ্যাপক মুক্তার আলী (এমপি) ইউনিয়ন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আলফাজুর রহমানের হাতে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাঈদুর রহমান সাইদ, সাবেক উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জেলা জামাতের নায়েব আমীর মাওলানা আব্দুস সামাদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ইউপি মেম্বার মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্ন ব্যক্তিরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)