Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আটক সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ কারাগারে

এখন সময়: সোমবার, ১৮ মে , ২০২৬, ১২:৫০:৫৪ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। শনিবার রাতে শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার আটক মোস্তফা ফরিদকে সন্ত্রাসবিরোধী মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার অভিযোগে জানা গেছে, গত ২৮ এপ্রিল শহরের নতুন শহীদ মিনার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভ মিছিল করে একদল যুবক। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে কোতোয়ালি থানায় মামলা করে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মোস্তফা ফরিদকে পুলিশ আটক করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)