Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাপট্টির আবাসিক হোটেল স্বপ্নপুর থেকে ইয়াবাসহ দুইজন আটক

এখন সময়: শুক্রবার, ২২ মে , ২০২৬, ১২:২৫:৫১ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বড়বাজার লোহাপট্টি এলাকার স্বপ্নপুর আবাসিক হোটেল থেকে ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- সদর উপজেলার রাজারহাট (সীতারামপুর) এলাকার মৃত সেলিম হোসেনের ছেলে শফিকুল ইসলাম রিপন এবং ঘোপ পিলুখান সড়কের মৃত গোলাম রসুলের ছেলে সুমন ইসলাম । আটক রিপনের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। কোতোয়ালি থানার এসআই আল-আমিন জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে তাদের কাছে খবর আসে বড়বাজার এলাকার স্বপ্নপুর আবাসিক হোটেলের তৃতীয় তলার ১৪ নম্বর কক্ষে মাদক নিয়ে কারবারিরা অবস্থান করছে। ঘটনার সত্যতা যাচাই করতে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে। আটক শফিকুল ইসলাম রিপনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। অপর আসামি সুমন ইসলামের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ৭০০ টাকা। পুলিশ আরও জানায়, আটক দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)