নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মাতৃসেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) যশোর শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজস্ব প্রতিষ্ঠানে এ ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় উপস্থিত ছিলেন গাইনী বিভাগের চিকিৎসক সোনিয়া শারমিন, পরিচালক (উন্নয়ন) সেলিম উদ্দিন, মার্কেটিং অফিসার মাসুদুর রানা, হৃদয় আহমেদ প্রমুখ। উল্লেখ্য, গত ১৩ মে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) যশোর শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি ২০২৬ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।