নিজস্ব প্রতিবেদক : স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারনা প্রদর্শন কর্মসূচির আওতায় যশোর সদর উপজেলা পর্যায়ের দিনব্যাপী প্রকল্প প্রদর্শন, উদ্যোক্তার নতুন ধারনা উপস্থাপন বিষয় প্রতিযোগিতা শুক্রবার এমএসটিপি গার্লস স্কুলে অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের ‘মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ শিরোনামে ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিম সাপোর্ট স্কিমের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ প্রতিযোগিতায় প্রথম পলিটেকনিক ইনস্টিটিউটের সাইন্স প্রজেক্ট, দ্বিতীয় কালেক্টরেট স্কুলের স্টার্ট আপ প্রজেক্ট ও তৃতীয় হয়েছে সরকারি মাইকেল মধুসূদন কলেজের স্টার্ট আপ প্রজেক্ট ।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি ছিলেন সরকারি এম এম কলেজের গণিতের সহযোগী অধ্যাপক শাহ আলম।
সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি শামীম হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি এমএম কলেজের বাংলা বিভাগের প্রাক্তণ বিভাগীয় প্রধান প্রফেসর ড.মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলম, এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আনাম, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার এসএম আশিক আহমেদ প্রমুখ।
বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি শামীম হোসাইন।
প্রতিযোগিতায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।