নিজস্ব প্রতিবেদক : তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত “আইডিয়া সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্স”-এর ৩য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ৩৩ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র এবং তাদের জমাকৃত কমিটমেন্ট ডিপোজিটের অর্থের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় সফট স্কিলের গুরুত্ব বিষয়ক একটি সচেতনতামূলক নাটিকা। এছাড়াও আইডিয়া স্পোকেন ডিবেটিং সোসাইটি-এর আয়োজনে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত ও উপভোগ্য একটি প্রীতি বিতর্ক প্রতিযোগিতা “এবারের বিশ্বকাপ আমরাই জিতবো”, যেখানে অংশগ্রহণকারীরা “ব্রাজিল বনাম আর্জেন্টিনা” দল হিসেবে বিতর্কে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণ, নেতৃত্ব, দায়িত্ববোধ ও সক্রিয়তার স্বীকৃতিস্বরূপ ইবংঃ চধৎঃরপরঢ়ধঃরড়হ অধিৎফ প্রদান করা হয় চারজন শিক্ষার্থীকে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- হাসানুর রহমান, আল আমিন, লুবাবা লামিছা, বন্যা ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও ডিডিএলজি রফিকুল হাসান । বিশেষ অতিথি ছিলেন দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট মো. শাকিল আলম।