Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলী হোসেন মনির মৃত্যুতে শোক জেইউজে’র

এখন সময়: শনিবার, ১৩ জুন , ২০২৬, ১২:৫৭:৪৩ এম

প্রেস বিজ্ঞপ্তি : বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান এবং মুক্তিযুদ্ধের যশোরাঞ্চলের অন্যতম নায়ক আলী হোসেন মনি আর নেই। শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেছেন।
একইসাথে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)