নিজস্ব প্রতিবেদক: যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। যশোর জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের উদ্যোগে শনিবার দুপুর ১টায় নব কিশলয় স্কুলে বৃক্ষরোপণের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। এসময় উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের কর্মকর্তা অনিতা মন্ডল, বন সংরক্ষণ কর্মকর্তা হারুন অর রশীদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, স্কুলের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানাসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। শেষ ৩০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।