Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিজিবির অভিযানে প্রায় ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: সোমবার, ১৫ জুন , ২০২৬, ০৩:৪২:৪৮ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা প্রায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল সাতক্ষীরার সদর উপজেলার দোহাকুল গ্রামের হুমায়ুন কবীরের ছেলে রোকনুজ্জামান ও কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের কাওসার আলী গাজীর ছেলে আক্তারুল ইসলাম। বিজিবি সূত্রে জানাগেছে, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজেপির একটি দল নীলকন ব্রিজের কাছে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওই দুজনকে আটক ও তল্লাশি করে ৪ হাজার ৮শ'৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আটক দুইজনকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)