মাসুম বিল্লাহ : যশোরের রূপদিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, সৌহার্দ্য ও আধ্যাত্মিক আবহে অনুষ্ঠিত হয়েছে মনজুরুল হজ¦ কাফেলার উদ্যোগে হাজী সম্মেলন ও দোয়া অনুষ্ঠান-২০২৬। শনিবার (২০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত রূপদিয়া বাজারের মুন্সী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন-পুরাতন হজ¦যাত্রী, আলেম-ওলামা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনজুরুল হজ্জ কাফেলার ব্যবস্থাপক আলহাজ্ব অধ্যাপক রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুফতি আব্দুল হোসাইন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জাকির হোসেন, মনজুরুল হজ্জ কাফেলা খুলনার মুয়াল্লিম মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ, রূপদিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান নোমানী, যশোর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আরিফুল্লাহ আলমগীর, যশোর সিটি কলেজ মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকার আব্দার হোসেন নান্নু, সমাজসেবক ও চিকিৎসক এস.এম. আবিদুর রহমান, মক্কা-মদিনা হজ্জ কাফেলা খুলনার পরিচালক অধ্যাপক সিরাজুল ইসলাম এবং পদ্মবিলা কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল বারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব হাফেজ আবু ইউসুফ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ ইমরান হোসেন সাইফী। সমাপনী বক্তব্য ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মনজুরুল হজ্জ কাফেলার পরিচালক হাফেজ মনজুরুল ইসলাম।