Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে ১৪৩ কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান

এখন সময়: রবিবার, ২১ জুন , ২০২৬, ১২:২৮:৪৫ এম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলে ১৪৩ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে শনিবার (২০ জুন) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান। নড়াইল পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হায়দার আলী দেওয়ান, ব্যবসায়ী সৈয়দ আহাদ আলী, হলি চাইল্ড কেয়ার হোম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আসলাম খানসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন-নাসমুস সাকিব ব্রাইট ও প্রবীর চক্রবর্তী। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, বেসরকারি পর্যায়ে এই মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান একটি ভালো উদ্যোগ। বৃত্তি প্রতিযোগিতার আয়োজন থাকলে বাচ্চাদের মধ্যে পড়ালেখার আগ্রহ সৃষ্টি হয়। এতে মা-বাবার মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়। তারা চৌকস হয়। এই বৃত্তি প্রতিযোগিতায় নড়াইল জেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪৪৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বলে জেনেছি। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৬ জন। সাধারণ গ্রেডে ৮৭ জন বৃত্তি পেয়েছে। দুই গ্রেড মিলে ১৪৩ জন বৃত্তি পেয়েছে। যারা বৃত্তি পায়নি তারা যে খারাপ এটা বলা যাবে না। কারণ, তারাও চেষ্টা করেছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা করছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)