Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে অসুস্থ শিশু জুবায়েরের চিকিৎসায় আর্থিক সহায়তা সমাজ কল্যাণ সংগঠনের

এখন সময়: রবিবার, ২১ জুন , ২০২৬, ১২:০২:২০ এম

নিজস্ব প্রতিবেদক : অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ কল্যাণ সংগঠন এবার এক অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। সংগঠনের উদ্যোগে সংগ্রহ করা অনুদানের অর্থ শিশুটির পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। শনিবার (২০ জুন) যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেনের অসুস্থ ছেলে মো. জুবায়ের হোসেনের চিকিৎসার জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি আল-আমিন ইসলাম সামির নির্দেশনা ও তত্ত্বাবধানে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, শিশুটির চিকিৎসার ব্যয় বহনে সহযোগিতার লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গণসচেতনতামূলক প্রচারণা এবং অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সরকারি মাইকেল মধুসূদন কলেজ, হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজ, ড্রিম টাচ একাডেমিসহ ঝুমঝুমপুর, হামিদপুর, নীলগঞ্জ ও সীতারামপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অনুদান প্রদান করেন। এছাড়া ঝুমঝুমপুর মুহাম্মাদিয়া হাফেজিয়া বালক-বালিকা কওমি মাদ্রাসা, বিসিক জামে মসজিদ, সীতারামপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, মনিহার জামে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ সংগ্রহ অভিযান পরিচালিত হয়। সংগঠনের সদস্যরা ঝুমঝুমপুর বটতলা থেকে হামিদপুর বাজার পর্যন্ত মহাসড়ক এলাকায় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে প্রচারণা চালান। পরবর্তীতে সংগ্রহকৃত অনুদান ও সংগঠনের নিজস্ব তহবিলের অর্থ একত্রিত করে মো. জুবায়ের হোসেনের পরিবারের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তানজীব আহমেদ, সহসভাপতি ইভেল হাসান, সাধারণ সম্পাদক সামী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবায়ের রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক অঞ্জন কুমার আইচ, প্রচার সম্পাদক মো. সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক ফারিহ বিল্লাহ তাকি, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এম.এম. হাসনাতুল ইসলাম রাতুল, সদস্য সচিব মনিরুল ইসলাম হিমেল এবং সহ-সদস্য সচিব তাসনিমুল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)