Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের দাপুটে জয়

এখন সময়: রবিবার, ২১ জুন , ২০২৬, ০৩:০৮:৫০ এম

ক্রীড়া প্রতিবেদক : অনেকে ভেবেছিল এই ম্যাচটাই হয়ত গ্রুপ এফ-এর সবচেয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ হবে। কিন্তু ম্যাচটা হলো একদমই একপেশে। যেখানে দাপটের সঙ্গে ৫-১ গোলের জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। শুরু থেকেই আক্রমণ শুরু করে কমলা জার্সিধারীরা। ৫ম মিনিটেই দলকে লিড এনে দেন ব্রায়ান ব্রবি। এরপর ১৭ মিনিটে তিনি দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন। বিরতির পর নিজের ঝলক দেখান কোডি গাকপো। ৪৭ ও ৫৪ মিনিটে দুটি গোল করে দলের হয়ে ব্যবধান আরও বাড়ান এই তারকা ফরোয়ার্ড। শেষে ৮৯তম মিনিটে চেরি অন দ্য টপ হিসেবে নেদারল্যান্ডসের হয়ে পঞ্চম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল। মাঝে ৫৪তম মিনিটে সুইডেনের অ্যান্থনি এলাংগা একটি সান্তনাসূচক গোল করেছেন। এই জয়ের সুবাদে নিজেদের গ্রুপে ৪ পয়েন্টের সঙ্গে শীর্ষস্থান দখল করল নেদারল্যান্ডস, একইসঙ্গে গোল ব্যবধানে বেশ এগিয়ে থেকে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা মসৃণ করে রাখল ডাচরা। দ্বিতীয় অবস্থানে আছে সুইডেন, তাদের পয়েন্ট ৩। বাকি দুই হল জাপান ও তিউনিসিয়া আছে তলানিতে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)