Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শা সীমান্তে ৪৬পিস ইয়াবাসহ আটক ৪

এখন সময়: বুধবার, ৮ জুলাই , ২০২৬, ১০:০৭:১৭ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোনসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি সদস্য) রয়েছেন। বুধবার (৮ জুলাই) দুপুরে কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় পরিচালিত বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের মৃত ইমানুর রহমানের ছেলে ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), কাদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) এবং একই গ্রামের সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর অংশ হিসেবে কায়বা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন চারজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪৬টি ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় সোপর্দ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)