Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গাঁজার মামলায় শার্শার মাদক বিক্রেতা মোমেনার কারাদণ্ড

এখন সময়: বুধবার, ২২ জুলাই , ২০২৬, ১১:১৩:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : গাঁজার মামলায় শার্শার মাদক বিক্রেতা মোমেনা খাতুনকে দেড় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম বুধবার এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মোমেনা খাতুন যাদবপুর গ্রামের ডকের বাগান এলাকার তোয়েব আলীর স্ত্রী। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ১৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে মোমেনার বাড়িতে অভিযান চালায় র‌্যাব । এ সময় তাকে আটক ও ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মুন্সি অলিউর বাদী হয়ে আটক মোমেনার বিরুদ্ধে শার্শা থানা মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মোমেনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মোমেনা খাতুন কারাগারে আটক আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)