Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর ২৫০ শয্যা হাসপাতালে ফলদ-বনজ গাছ রোপণ

এখন সময়: বুধবার, ৫ আগস্ট , ২০২৬, ০১:০৩:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার গাছের চারাগুলো রোপণ করা হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। নার্গিস বেগম বলেন, হাসপাতালের পরিবেশ সুন্দর ও মনোরম রাখা অত্যন্ত জরুরি। চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গাছ দারুণ ভূমিকা রাখবে। তিনি হাসপাতাল প্রাঙ্গণসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহসান হাবীব বাপ্পি,ডা. হাবিবা সিদ্দিকা, ডা. রবিউল ইসলাম তুহিন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)