Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

এখন সময়: বুধবার, ৫ আগস্ট , ২০২৬, ০১:০৬:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: চৌগাছা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৭ জনের যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার চৌগাছা নিরিবিলি পাড়ার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু বাদী হয়ে এ মামলার করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মুস্তাকিম মোস্তফা খান। আসামিরা হলো-চৌগাছার নিড়িবিলিপাড়ার ইসমাইল হোসেনের ছেলে মাজেদুল, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, ইসহাক আলী ও তার ছেলে সোহাগ, নাঈমুজ্জামান সুমন ও আব্দুর সবুরে ছেলে শফিকুল ইসলাম। মামলার অভিযোগে জানা গেছে, আসামীরা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী লেন্টুর ছেলে শয়নের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। চাঁদার টাকা না দেয়ায় ২ আগস্ট দুপুরে চৌগাছা বাজারস্থ ‘চৌগাছা টু কোটচাঁদপুর’ রোডের মেহেদী হাসান শয়নের মালিকাধীন শয়ন ট্রেডার্সে হামলা চালায় আসামিরা। এ সময় বাধা দিলে আসামিরা বাদীর ছেলে মেহেদী হাসান শয়নসহ কয়েকজনকে জিম্মি করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। বিয়ষটি স্থানীয় ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)