নিজস্ব প্রতিবেদক: মারামারির মামলায় এক দম্পতির ভিন্ন মেয়াদে জেল-জরিমানার আদেশ দিয়েছে যশোর একটি আদালত। মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো-শহরের ঘোপ নওয়াপাড়া রোডের খায়রুল ইসলাম বাপ্পি ও তার স্ত্রী রুপালী বেগম। মামলার অভিযোগে জানা গেছে, ঘোপ নওয়াপাড়া রোডের শেখ আব্দুর রফিকের প্রতিবেশী আসামিরা। জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ১৭ মার্চ সকালে আসামিরা আব্দুর রফিক ও তার বাড়ির সদস্যদের মারপিট করে। এঘটনায় চারজনের জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করা হয়। এ মারার রায়ে আসামি খায়রুল ইসলাম বাপ্পিকে ৬ মাসের কারাদণ্ড ও তার স্ত্রী রুপালীকে এক হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। সাজাপ্রাপ্ত খায়রুল ইসলাম বাপ্পি আপিলের শর্তে জামিন ও রুপালী জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পেয়েছেন।