Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর হাসপাতালে বৃদ্ধার গলা থেকে সোনার চেন ছিনতাইকালে নারী আটক

এখন সময়: বুধবার, ৫ আগস্ট , ২০২৬, ০১:০২:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক বৃদ্ধার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন লোকজন। আটক নারীর নাম মুন্নি। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে হাসপাতালের করোনারি ইউনিটের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আর্জিনা চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের আতিয়ার এর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনারি ইউনিটের সামনে অবস্থানকালে এক নারী হঠাৎ আর্জিনার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে খুলে পাশের আরেক নারীর হাতে তুলে দেন। পরে ওই নারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় উপস্থিত জনতা চেইন টেনে নেওয়ার অভিযোগে অভিযুক্ত নারীকে আটক করেন। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ঘটনার সঙ্গে জড়িত অপর নারীকে শনাক্তের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)