Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

এখন সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট , ২০২৬, ০৫:১৮:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৫২৯.৬৪ গ্রাম ওজনের সাড়ে চারটি পাঁচটি স্বর্ণের বারসহ ফারুক নামে এক চোরাকারবারিকে আটক করেছে যশোরের বিজিবি। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে আটক ও স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক ফারুক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর বেনাপোল সড়কের দরগা ফিল্ম স্টেশনের সামনে অবস্থান নেন। এ সময় সন্দেহজনকভাবে ফারুককে আটক ও দেহ তল্লাশিকালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিজিবিকে জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন। বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারের বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। এছাড়া জব্দ করা দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকা। ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)