শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: " জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার ৫ আগস্ট সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত অর্থিতা হাওলাদারের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার ও জুলাই যোদ্ধার বাবা আলতাফ হোসেন জোমাদ্দার। পরে জুলাই যোদ্ধাদের ১১ টি পরিবারকে সংবর্ধনা ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে গণঅভ্যুত্থানে নিহত ও আহত দের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অধ্যক্ষ মানিক চাঁদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও টিচার্স কাউন্সিল এর সেক্রেটারি আ: মালেক রেজা, সাউথখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি শহীদুল আলম লিটন, সহকারী অধ্যাপক উত্তম কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মোঃ বেলাল হোসেন ও সহকারী শিক্ষক আল মামুন। পরে মিলাদ দেওয়া অনুষ্ঠিত হয়। এছাড়া শরলখোলা সরকারি কলেজ , মাতৃভাষা ডিগ্রী কলেজ,রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, আরকেডিএস বালিকা বিদ্যালয়, আমড়াগাছিয়া হাই স্কুল খোন্তাকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তাফালবাড়ি সিনিয়র মাদ্রাসা, জনতা মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে