Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫১২ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ

এখন সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট , ২০২৬, ০৫:১৬:৪৬ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে পৃথক দুই অভিযানে ৫১২ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) পৃথক দুটি প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, বেনাপোল সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে পরিচালিত অভিযানে দৌলতপুর ও পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে ৩১০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইনিক্স সিরাপ জব্দ করা হয়। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ২০২ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করা হয়। খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি পণ্য ও পাচারচক্রের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)