নিজস্ব প্রতিবেদক: যশোর শিক্ষা বোর্ডের অধীনে শনিবার (৮ আগস্ট) এইচএসসি পরীক্ষায় পাঁচটি বিষয়ে মোট ১ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সকালে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দুই বিষয়ে ৪ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৬৮০ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৩০ জন। এ ছাড়া বিকেলে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র ও ক্রীড়া (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বিষয়ে ৪৫ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ হাজার ১৯৯ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪২৩ জন। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হোসেন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।