নাভারণ প্রতিনিধি : যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত হচ্ছে কাঠুরিয়া (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা ইমামুল হোসেন (২৬)। সে ওই গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামের মতিয়ার রহমানের বাড়ির সামনে উলাশী-জিরেনগাছা সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।