নিজস্ব প্রতিবেদক: ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পপি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। শুক্রবার রাতে মণিরামপুরের মাহমুদকাঠি গ্রাম থেকে তাকে আটক করা হয়। পপি ওই গ্রামের মৃত জহিরুল ইসলামের মেয়ে। ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদকাঠি গ্রামে পপির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পপিকে আটক ও তার ঘর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক পপির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।