Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের ক্যাম্পে যোগ দিলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার এডাম আব্বাস

এখন সময়: সোমবার, ১০ আগস্ট , ২০২৬, ০১:১৭:২৩ এম

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলে হামজা চৌধুরীর মতো ফুটবলারদের খেলা অনুপ্রাণিত করেছে প্রবাসী ফুটবলার এডাম আব্বাসকে। সেই অনুপ্রেরণা থেকেই বাংলাদেশের হয়ে মাঠে নামার স্বপ্ন দেখেছেন অনূর্ধ্ব-২০ দলের এই নতুন মুখ। গায়ে জড়াতে চান লাল-সবুজ দলের জার্সি। রোববার যশোর হামিদপুরস্থ শামস্-উল-হুদা ফুটবল একাডেমীতে আয়োজিত বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্পে অনুশীলনে যোগ দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী এ ফুটবলার। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নিজের অনুভূতি, দলের প্রস্তুতি ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলেন। বাংলাদেশ দলের জার্সিতে খেলার অনুভূতি জানাতে গিয়ে এডাম আব্বাস বলেন, বাংলাদেশের হয়ে ফুটবল মাঠে নামতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জাতীয় দল,সহকারী কোচিং স্টাফ এবং টেকনিক্যাল টিম যেভাবে কঠোর পরিশ্রম করছে,তা প্রশংসনীয়। বাংলাদেশের হয়ে খেলার অনুপ্রেরণার বিষয়ে এডাম বলেন,হামজা চৌধুরীর মতো ফুটবলারদের জাতীয় দলের হয়ে খেলতে দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছেন। আসন্ন এএফসি এশিয়ান কাপসহ বড় মঞ্চে ভালো করাই দলের মূল লক্ষ্য বলে জানান তিনি। সতীর্থদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে উল্লেখ করে এডাম বলেন, সবাই যদি ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে পারে,তাহলে জাতীয় দল ভবিষ্যতে দেশকে বড় সাফল্য এনে দিতে পারবে। অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড এমলিন জোন্সও দলের প্রস্তুতি নিয়ে আশাবাদী। দীর্ঘ সময়ের অনুশীলনে খেলোয়াড়দের সক্ষমতা ও মান ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। কোচ বলেন,শুধু আসন্ন প্রতিযোগিতাকে সামনে রেখে নয়, ভবিষ্যতে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর প্রস্তুতিকেও পরিকল্পনায় রাখা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে দলটি চারটির বেশি অনুশীলন ম্যাচ খেলেছে। প্রতিটি ম্যাচ থেকেই খেলোয়াড়েরা শারীরিক সক্ষমতা, কৌশলগত অবস্থান এবং চাপের মধ্যে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে বলে জানান জোন্স। দলে নতুন যোগ দেওয়া এডাম আব্বাসকে নিয়েও আশাবাদী কোচ জেরার্ড এমলিন জোন্স। তাঁর ভাষায়,এডাম অত্যন্ত পেশাদার,বিনয়ী এবং শেখার মানসিকতা সম্পন্ন একজন ফুটবলার। তাঁকে আরও দক্ষ খেলোয়াড় ও কার্যকর গোলদাতা হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও জানান কোচ। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অ্যাডাম আব্বাস ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের মূল পজিশন রাইট উইঙ্গার হলেও প্রয়োজনে সেন্টার ফরোয়ার্ড বা নম্বর ৯ পজিশনেও খেলতে পারেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, ইংল্যান্ডের দুই ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির যুব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে আগামী মাসে উজবেকিস্তানে এএফসি কাপের বাছাই পর্ব খেলবে বাংলাদেশ। সেই প্রতিযোগিতা সামনে রেখে যশোরে শুরু হয়েছে পাঁচ দিনের প্রশিক্ষণ ক্যাম্প। সেই ক্যাম্পে যোগ দিলের ইংল্যান্ড প্রবাসী এই উইঙ্গার। তাঁর নানা-নানি বাংলাদেশি। মা ব্রিটিশ আর বাবা জ্যামাইকান। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে তিনি বেড়ে উঠেছেন। সেখানে চার বছর প্রশিক্ষণ নিয়েছিলেন অ্যাডাম আব্বাস। ম্যান ইউ থেকে পরে বার্নলি অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন। তবে ইনজুরির কারণে বার্নলির সঙ্গে আর চুক্তি নবায়ন হয়নি তাঁর। ফুটবলীয় হাতেখড়ি হয়েছিল বিশ্বখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। শনিবার সকালে ইংল্যান্ড থেকে ঢাকায় পা রেখেই সময় নষ্ট করেননি ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিকালেই ছুটে গেছেন দেশের অন্যতম ফুটবল তৈরির সূতিকাগার শামস্-উল-হুদা একাডেমিতে। ক্যাম্পে থাকা ফুটবলারদের সাথে যোগ দিয়ে নিয়েছেন সতীর্থদের উষ্ণ অভ্যর্থনা। যোগদানের পরেই তাকে নিয়েই তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। এদিকে,বাফুফে সূত্রে জানা গেছে,আগামি ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। উজবেকিস্তানের তাসখন্দে হতে যাওয়া এই গ্রুপের প্রতিযোগিতায় বাংলাদেশের ম্যাচ তিনটি। ৩১ আগস্ট উজবেকিস্তান,৩ সেপ্টেম্বর সিরিয়া এবং ৬ সেপ্টেম্বরের ম্যাচে প্রতিপক্ষ ভারত। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধান নাসের শাহরিয়ার জাহেদী এবারের অনূর্ধ্ব-২০ দল নিয়ে বেশ আশাবাদী। তিনি গণমাধ্যমকে জানান,যশোরে যুব দলের প্রস্তুতি পুরোদমে চলছে। এবার আমরা এএফসি অনূর্ধ্ব-২০ দলের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করতে চাই এবং আমরা আশাবাদী। প্রশিক্ষক জানান, প্রাথমিকভাবে ডাক পাওয়া ৪৩ ফুটবলারের মধ্যে যাচাই-বাছাই শেষে এখন ক্যাম্পে আছেন ২৬ জন। চূড়ান্ত দল হবে ২৩ জনের।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)