Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর সদর উপজেলা জাতীয় পার্টির ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

এখন সময়: সোমবার, ১০ আগস্ট , ২০২৬, ০১:১২:১৪ এম

​নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টিকে মাঠপর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে যশোর সদর উপজেলার ৫২ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ফসিয়ার রহমানকে আহ্বায়ক এবং আব্দুর রাজ্জাককে সদস্য সচিব হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। ​যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন ও যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ​নবগঠিত এই কমিটিতে ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন— আব্দুল মান্নান, আরোজ আলী খান, আব্বাস উদ্দিন, শামীম আহমেদ, সৈয়দ আলী, ইমন হোসেন লালটু এবং ইদ্রিস আলী। ​কমিটির ৪৩ জন নির্বাহী সদস্য হলেন— সোফিয়া আর রহমান, সফর আলী মাস্টার, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, আব্দুল রশিদ, অ্যাডভোকেট মজিবর রহমান, সেলিম মোল্লা, ফশিয়ার রহমান, আজগর আলী, মোকলেসুর রহমান, আব্দুল কাশেম, সফিয়ার রহমান, আমিনুর রহমান, গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, ফারুক হাসান, গোলাম মোস্তফা, আসাদুজ্জামান, মফিজুর রহমান, কাজী মিজানুর রহমান মুকুল, রফিকুল ইসলাম, মতিয়ার রহমান, জয়নাল আবেদীন, রওশন আলী, আবুল কাশেম দফাদার, সাইফুল ইসলাম, সাহেব আলী, ডা. এস এম শাহিন আলম, নূর হোসেন মিন্টু, তোফাজ্জল হোসেন তোতা, আব্দুস সবুর, হাফিজুর রহমান মোল্লা, মোহাম্মদ মুন্না, ইকরাম হোসেন জুয়েল, সাইদুর রহমান সাদু, সাইফুল ইসলাম, বাবুল আক্তার, রফিকুজ্জামান মৃধা, বিপুল হোসেন, আবু হারেজ উদ্দিন, বাবু শেখ, আব্দুল রশিদ, আব্দুল হান্নান ও সিয়াম হোসেন। ​কমিটি গঠন প্রসঙ্গে জেলা আহ্বায়ক মকবুল হোসেন বলেন, "সাবেক রাষ্ট্রপতি ও পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টিকে সুসংগঠিত করাই আমাদের মূল লক্ষ্য। নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আগামী তিন মাসের মধ্যে একটি সফল সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন বলে আমরা বিশ্বাস করি।"

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)