Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে কাজী ফার্মের নামে পণ্য কিনে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, মামলা

এখন সময়: সোমবার, ১০ আগস্ট , ২০২৬, ০১:১৫:৩৬ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের কাজী ফার্মের নামে পণ্য কিনে প্রতারণা করে প্রায় সাড়ে ৪ লাখ ৬৪ হাজার ৮শ’ টাকা আত্মসাতের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় টাঙ্গাইল সখিপুর থানার নালুয়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে সাইবার সুরক্ষা ও প্রতারণার অভিযোগে অপরিচিত ব্যক্তিদের নামে এ মামলা করেছেন। এর আগে কাজী ফার্মের নামে একই কায়দায় পণ্য কিনে প্রতারণা করায় যাশোরের পুলিশ অপর একটি মামলায় দুই আসামিকে আটক ও টাকা এবং মালামাল উদ্ধার করেছে। মামলার অভিযোগে জানা গেছে, ব্যবসায়ী মিজানুর রহমান বিদেশ থেকে পণ্য আমদানি করে বিভিন্ন ফ্যাক্টরিতে কাঁচামাল সরবরাহ করেন। অপরিচিত আসামিরা যশোরের কাজী ফার্মের কর্মকর্তা পরিচয়ে তার কাছ থেকে লাইম স্টোন ক্রয়ের প্রস্তাব দেয়। আসামিরা নিজেদের বিশ্বাস করাতে যশোরের কাজী ফার্মের ছবি দিয়ে ফেসবুক ও হটস অ্যাপসে কথা বলে। এক পর্যায়ে আসামিরা ৪৫ টন ৫৭৫ কেজি লাইম স্টোন অর্ডার দেয়। আসামির কথায় বিশ্বাস করে মিজানুর রহমান গত ১৩ মে একটি ট্রাকে লাইম স্টোন লোড দিয়ে যশোরের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। আসামিরা ১৪ মে বিকেলে যশোর আফিল ফিলিং স্টেশনের কাছের জোড়া ব্রিজ এলাকায় ট্রাক থামিয়ে নসিমনে মাল নিয়ে যায়। পরে তিনি মালের দাম ৪ লাখ ৬৪ হাজার ৮শ’ টাকা চাইলে আসামিরা না দিয়ে ঘোরাতে থাকে। পরে পণ্যের দামের ওপর কমিশনের কথা বলে অতিরিক্ত টাকা দাবি করে একটি ব্যাংক হিসাব নম্বর দিয়ে কমিশনের টাকা পাঠাতে বলে। এতে সন্দেহ হলে গত ১৮ মে মিজানুর রহমান যশোর এসে কাজী ফার্মে যোগাযোগ করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে আসামিদের যোগাযোগ বরে টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)