Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাঁতার ফেডারেশনের এডহক কমিটির সদস্য হওয়ায় যশোরের ক্রীড়া সংগঠক নজরুলকে সংবর্ধনা

এখন সময়: সোমবার, ১০ আগস্ট , ২০২৬, ১১:২৬:৩২ পিএম

ক্রীড়া প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যনির্বাহী পরিষদের সদস্য,সাঁতার পরিষদের সাবেক সভাপতি, সাবেক সাতারু ও প্রশিক্ষক এডভোকেট নজরুল ইসলাম বাংলাদেশ সাঁতার ফেডারেশনের এডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। যশোরের বিভিন্ন ক্লাব ও সংগঠন নজরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে। সোমবার যশোর জেলা ক্রীড়া সংস্থার আমেনা খাতুন প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় বিকেলে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। এছাড়া সম্মাননা ক্রেস্ট দেয়া হয় বিশিষ্ট এ ক্রীড়া সংগঠককে। মিতালী সংঘ, ইয়াকুব আলী স্মুতি সংঘ, থ্রী ব্রাদার্স সুইমিং ক্লাব,যশোর সাঁতার ও ওয়াটারপোলো কল্যাণ ট্রাস্ট, স্ট্রিম সুইমিং ক্লাব ও যশোর তায়কোন্দ একাডেমির আয়োজনে এ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। এছাড়াও এস এস ক্রিকেট একাডেমির পক্ষ থেকেও অনুরূপ শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সাবেক নৌবাহিনীর কর্মকতা কে এস হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ইনসটিটিউটের পাবলিক লাইব্রেরির সম্পাদক প্রফেসর শেখ জুলফিকার আলী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও ইয়াকুব আলী স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক এডভোকেট রহুল কুদ্দুস কচি। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন মিতালী সংঘ ক্লাবের ইউনুস আলী, ইয়াকুব আলী স্মৃতি সংঘের অ্যাডভোকেট মিজানু রহমান মিন্টু, থ্রী ব্রাদার্স সুইমিং ক্লাবের অ্যাডভোকেট রবিউল ইসলাম, সাঁতার ও ওয়াটারপোলো কল্যাণ ট্রাস্টের মাহবুবুর রহমান মিলন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)