Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর বিএনপির দোয়া মাহফিল

এখন সময়: শনিবার, ১৫ আগস্ট , ২০২৬, ১০:৫৭:০৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। আপসহীন দেশনেত্রীর ৮২ তম জন্মদিন উপলক্ষে শনিবার বাদ আসর শহরের লালদীঘির পাড়ে দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সহসভাপতি কাওছার আহমদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ উদ্দিন টিপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ। এদিকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলা ছাত্রদলের উদ্যোগে বাদ জোহর সরকারি এম এম কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়। দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু সাধারণ সম্পাদক আকিব আনোয়ার প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)