Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৪ কেজি ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার, আটক ২

এখন সময়: সোমবার, ১৭ আগস্ট , ২০২৬, ১০:২৭:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে আলাদা অভিযানে ৪ কেজি ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৭ আগস্ট) সকালে যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর ও শহরের ডিআইজি রোডের একটি বাসায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ঝিকরগাছার বেলে বটতলা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল আজিজ ও শহরের ডিআইজি রোডের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে শেখ ইউসুফ। মামলার অভিযোগে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুরের আরাফ এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায় বিজিবি। এ সময় আব্দুল আজিজকে আটক ও তার কাঁধে থাকা নীল রঙের ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৬৪০ টাকা উদ্ধার করা হয়। অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে শেখ ইউসুফের শহরের ডিআইজি রোডের ভাড়া বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় শেখ ইউসুফকে আটক ও ওয়্যারড্রপের ড্রয়ারের একটি শপিং ব্যাগের মধ্যে স্কচটেপে মোড়ানো ৮শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় আলাদা মামলা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)